সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

সপরিবারে আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে নিজ বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এ মহড়া পরিচালনা করে। ২ ঘণ্টা সময়ের মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আগুন নেভানোর পদ্ধতি, হাতেকলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ