বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

কুতুপালংয়ে মার্কেটে আগুন, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন পুড়ে মারা গেছেন। নিহতেরা সবাই দোকান কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস থেকে একটি এবং উখিয়া থেকে দুইটি মোট তিনটি ইউনিট কুতুপালং বাজারের ওই মার্কেটের আগুন নিভানোর কাজ শুরু করে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭-৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একটি দোকানের টয়লেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা দোকান কর্মচারী। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ