বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

মুফতি ওয়াক্কাসের ইন্তেকালে ভারত ও পাকিস্তান জমিয়তের সভাপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

আজ বৃহস্পতিবার (১এপ্রিল) জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামকে ফোন করে এই শোক জানান এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামকে ফোন করে এই শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় মুফতি ওয়াক্কাসের মিশনকে চালিয়ে নেওয়ার জন্য ছাত্র-শিক্ষক, ভক্ত ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস গত বুধবার ৩১ মার্চ ভোর ৪.৩০মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ আজ বাদ মাগরিব তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে। তার ইন্তেকালে দেশের ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ