সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

করোনা পজিটিভ ছাত্রলীগের গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের ১ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কৃত হওয়া গোলাম রাব্বানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে তার। বুধবার (৩১ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষার ফলাফলের তালিকাসহ ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেছেন, ‘করোনা দুর্যোগের প্রথম ধাপে মানবিক সহায়তা নিয়ে দেশজুড়ে লাখো মানুষের সংস্পর্শে গিয়েও আল্লাহর অশেষ রহমতে সুস্থ ছিলাম। দ্বিতীয় ধাপে এসে বিধিবাম, (সিরিয়াল নং- ০৭)। সবাই দোয়া করবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি সতর্ক থাকবেন। মাস্ক ছাড়া ভুলেও বের হবেন না। আক্রান্তের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে! আল্লাহ সহায়।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ