সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

এবারের রমজানে করোনার টিকা ছাড়াই ওমরাহ করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের রমজানে করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়াই ওমরাহ পালন করা যাবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। টিকা গ্রহন নিয়ে এক প্রশ্নের জবাবে সৌদি মন্ত্রণালয় এক টুইটারে জানায়, রমজানের সময় ওমরাহ পালনের অনুমতি লাভের জন্য টিকা গ্রহণের শর্তটি প্রযোজ্য হবে না।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রমজানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনা শনাক্ত হয়েছে ৫৮৫টি, আর বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী রয়েছে ৫,২৫৫ জন। এদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা সঙ্কটজনক। দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩,৯০,০০৭।

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ