সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে মুফতি আরশাদ রাহমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযিমুল মাদারিস উত্তরবঙ্গ’র সভাপতি, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা’র মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মুফতি আরশাদ রাহমানী বলেন, মুফতী ওয়াক্কাস রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়েছে।

তিনি বলেন, মুফতী ওয়াক্কাস রহ. এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে রাজনীতির ময়দানে জমিয়তে উলামায়ে ইসলামের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এবং শিক্ষা বোর্ড বেফাক ও হাইয়াতুল উলয়ার দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গ, রাজনৈতিক সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ