বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ আলেম মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ।

মুফতি মোহাম্মদ তাসনীম স্বাক্ষরিত শোকবার্তায় মুফতি রুহুল আমীন বলেন, সাবেক মন্ত্রী, হুইপ ও বারবার নির্বাচিত এমপি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ছিলেন এ দেশের শীর্ষ আলেমদের অন্যতম। তিনি অত্যন্ত সদালাপী ও পরোপকারী মানুষ ছিলেন। কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়নে তার অনেক অবদান রয়েছে।

আলেম-উলামাদের ঐক্যবদ্ধ করা, ফতোয়ার রায় নাস্তিক-মুরতাদ, বাতিল ও কাদিয়ানী বিরোধী আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্ব দানকারীদের একজন। তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। আমরা কওমি মাদরাসা শিক্ষার মান উন্নয়নের জন্য দীর্ঘায়িত একটি সময় এক সাথে কাজ করেছি। তার মৃত্যুতে আমি একজন প্রাজ্ঞ সহকর্মী হারালাম। তাঁর চলে যাওয়ায় কওমি এবং ইসলামী রাজনীতির অঙ্গনে অনেক বড় শূণ্যতা তৈরি হল।

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আল্লাহ্ তাঁকে মাফ করে জান্নাত নছীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে ছবরে জামিল আতা ফরমান

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ