সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ'র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক ধর্ম ও পানি সম্পদ প্রতিমন্ত্রী, যশোর ৫ আসনের তিনবারের সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, যে সকল আলেম-উলামা আধুনিক ও বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারনা রাখতেন এবং রাজনীতির সকল শ্রেনীর মানুষের সাথে সহজেই মিশতে পারতেন তাদেরই অন্যতম ছিলেন মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

তারা বলেন, আপাতমস্তক একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। ভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষের সাথেও তার সম্পর্ক ছিল চমৎকার। যুক্তি দিয়ে রাজনীতির কৌশল নির্ধারণ করতেন। এ কারণে ভিন্ন মতের সাথে তার মতপার্থক্য থাকলেও সহঅবস্থানের ক্ষেত্রে সমস্যা হতো না।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক সহযোদ্ধা আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে জাতীয় ও ইসলামী রাজনীতিতে এক বিশাল শূণ্যতা সৃষ্টি হলো যা পুরণ হওয়া খুবই দুরুহ। তারা বলেন, মহান আল্লাহপাক তাকে ক্ষমা করুন এবং জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ