বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুফতি ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে আল্লামা সাজিদুর রহমান এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শায়খ সাজিদুর রহমান। বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মুফতী ওয়াক্কাস রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়েছে।

তিনি বলেন, মুফতী ওয়াক্কাস রহ. এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে রাজনীতির ময়দানে জমিয়তে উলামায়ে ইসলামের যেমন নেতৃত্ব দিয়েছেন। তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এবং শিক্ষা বোর্ড বেফাক ও হাইয়াতুল উলয়ার দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তিনি ছিলেন একাধিক মাদরাসার শাইখুল হাদিস। মুফতী ওয়াক্কাস রহ. এর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর দরবারে দুআ করি, তিনি যেনো মুফতী ওয়াক্কাস রহ. এর সকল দ্বীনি খিদমতগুলোকে কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গ, রাজনৈতিক সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা’আলা সকলকে সবরে জামিল দান করুক। আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ