বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুফতি ওয়াক্কাস ছিলেন বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, আল-হাইআতুল উলিয়ার কো-চেয়ারম্যান, বর্ষিয়ান আলেমেদ্বীন ও সাবেক মন্ত্রী আল্লামা মুফতি ওয়াক্কাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মুফতি ওয়াক্কাস ছিলেন একজন চিন্তাশীল রাজনৈতিক, সকল আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন । মুফতি ওয়াক্কাস ছিলেন তাওহীদি জনতার একজন অন্যতম রাহবার ও বাতিলের আতংক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

আজ বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী এক যুক্ত শোকবার্তায় এসব কথা বলেন ।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তাঁর শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ