বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা মাহমুদুল হাসান-এর শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বর্ষিয়ান শাইখুল হাদিস, রাজধানী যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান অর্থোপেডিক ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তার সাহেবজাদা মাওলানা মাসরুর হাসান। পাশাপাশি মুহিউস সুন্নাহ'র সুস্থতায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দীর্ঘদিন ধরে উপমহাদেশে হাদিস, ফিকহ, তাফসীর তথা ইলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। পাশাপাশি তিনি জনমানুষের আত্মশুদ্ধির জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরের দায়িত্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ