বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ

টিকা গ্রহণের পর করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি।

ডা. আরিফ আলভি এক টুইট বার্তায় জানান, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আল্লাহ সব কোভিড আক্রান্তদের ওপর সদয় হোন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হয়েছিলেন।

জানা গেছে, কয়েকদিন আগেই ডা. আরিফ আলভি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। তার সহধর্মীনি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।

প্রসঙ্গত, টিকা নেওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টকও করোনায় আক্রান্ত হয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ