বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমিরাতে মসজিদে ইফতার নিষিদ্ধসহ নতুন ৭ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা বিশ্বেই চলছে মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব। মাঝে কিছু দিন কম থাকলেও আবার বেড়ে গেছে করোনার প্রকোপ। এরমাঝেই মুসলিম বিশ্বের সামনে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। তাই এ বছরও মহামারির মধ্যেই সবাইকে রমজান পালন করতে হবে। আসন্ন রমজান উপলক্ষে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

নির্দেশিকায় তারাবি নামাজ আদায়ে কোনো বাধা না থাকলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মসজিদে এক সঙ্গে ইফতারি করায়। তবে মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের তারাবি আদায় করতে হবে বাসায়।

আরব আমিরাত সরকারের দেওয়া নির্দেশনাগুলো হলো:

১. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন শুধু পুরুষরা। নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে।

২. হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সব ধরনের গণ-জমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

৩. বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

৪. মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

৫. ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

৬. বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।

৭. পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

সূত্র: খালিজ টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ