বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতার: ক্ষমা চাইলেন থানার ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতারের ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম।

রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারে অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। পরে মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতারের বিষয়ে দুঃখ প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে করমর্দন করেন ওসি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, বীর প্রতীক আব্দুল হালিম, বীর প্রতীক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, জমির আলী প্রমুখ।

উল্লেখ্য, ২৫ মার্চ সন্ধ্যায় বিনা পরোয়ানায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারকে একই ইউনিয়নের শুড়িগাঁও তার শ্বশুরবাড়ি গ্রেফতার করে কোর্টে চালান দেয় দোয়ারাবাজার থানা পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ২৬ মার্চ দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে ওসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটামসহ ২৬ মার্চের সব কমসূর্চি বর্জন করেন বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ