সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

নম্বর পরিবর্তন হচ্ছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ১১ ডিজিটের বিদ্যমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যে কোনো ল্যান্ডফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একই সঙ্গে ১০ জন সেবাগ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

এ ব্যপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, বর্তমান সরকারের সময়ে সব দিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবা গ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগসুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ