বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

আল্লামা মাহমুদুল হাসানের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী হুজুরের আশু সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, যাত্রাবাড়ী হুজুর দেশের ক্রান্তিকালে জাতীয় অভিভাবকের দায়িত্ব পালন করে থাকেন। মহান রব্বুল আলামিন শায়খে যাত্রাবাড়ীকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এবং তাঁর নেক হায়াত আমাদের জন্য ছায়াস্বরূপ করে দিন, আমীন।

উল্লেখ্য, আল্লামা মাহমুদুল হাসান বেশকিছু দিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ