বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দিনেই বিজেপি কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দিনেই এক বিজেপি কর্মী নিহত হয়েছে। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বাড়ির উঠোনে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। তৃণমূলের দুর্বৃত্তরা বিজেপির ওই কর্মীকে পিটিয়ে মেরেছে বলে দাবি বিজেপিনেতাদের।

তবে এ ব্যাপারে তৃণমূল এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আনন্দবাজার। জানা গেছে, নিহত ব্যক্তির নাম মঙ্গল সোরেন। তার বাড়ি কেশিয়াড়ির বেগমপুরে।

পরিবারের অভিযোগ, অন্য কোথাও হত্যা করে লাশ বাড়ির উঠোনে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। নিহতের ঘাড়ে, মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন জানিয়েছে, এ খুনের ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জেলা প্রশাসন জানিয়েছে, রাজনৈতিক সংঘর্ষে এ মৃত্যু হয়নি।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস হারবে সেখানে তারা অশান্তি সৃষ্টি করছে।’ নিহতের পরিবার জানিয়েছে, সক্রিয়ভাবেই বিজেপি করতেন মঙ্গল।

স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শুক্রবার তৃণমূলের সঙ্গে তর্ক হয়েছিল মঙ্গলের। তার পরই পিটিয়ে মারা হয় তাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ