সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

মুসল্লিদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদ ও নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে মোদী আগমনের প্রতিবাদে আজ বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে আন্দোলনরত স্বতস্ফূর্ত প্রতিবাদী দেশপ্রেমিক জনতার উপর হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নরেন্দ্র মোদীর আমন্ত্রন বাতিল করার জন্য দেশের তাওহীদি জনতা জানিয়ে আসছিলো। কিন্তু সরকার তাওহিদী জনতার প্রতিবাদকে কর্ণপাত না করে মোদীকে বাংলাদেশে নিয়ে আসে।

মোদীর আগমনের প্রতিবাদে দেশপ্রেমিক তাওহিদী জনতা বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ করলে সরকার দলীয় সন্ত্রাস ও পুলিশ বাহিনী বর্বরচিত হামলা চালিয়ে শত শত লোক আহত ও চার জন নিহত করে। এর দায় দায়িত্ব সরকার ও প্রশাসনকেই নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ