বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মোদির সফরের বিরোধিতা করলেও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোদির সফরের বিরোধিতা করলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে সাধারণ মানুষ খুশি। তাদের বেশিরভাগই তার সফরকে (২৬-২৭ মার্চ) স্বাগত জানিয়েছে, কয়েকটি সংগঠনের নেতা-কর্মী এই সফরের বিরোধিতা করলেও দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মেগা উদযাপনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় আসার কথা রয়েছে।

ড. মোমেন বলেন, আমাদের গণতান্ত্রিক দেশ। এখানে সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে হলেও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।’

এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা: লোটে শেরিং ১৭ মার্চ থেকে শুরু হওয়া ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এছাড়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, পোপ ফ্রান্সিস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাইসহ অনেক বিশ্ব নেতা এই উদযাপন উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছেন। সূত্র : ইউএনবি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ