বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

ভুল করে নিজেদের গোপন সামরিক ঘাঁটির তথ্য প্রকাশ করে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুল করে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

জানা যায়, ইসরায়েলি দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সারা দেশে করোনভাইরাস পরীক্ষার মানচিত্র আপলোড করেছে; এর মধ্যে ইসরায়েলি সামরিক ঘাঁটিও ছিল।

সেনাবাহিনীর ওই মানচিত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমটিতে সামরিক বাহিনীর ভুল সম্পর্কে খবর প্রকাশ করার আগ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

পরবর্তীতে সেনাবাহিনী ওই মানচিত্রটি মুছে ফেলে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, স্পর্শকাতর অংশ ছাড়াই এটি পুর্নস্থাপিত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ