সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

বাংলাদেশে এসেছেন মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আগরতলা সীমান্ত দিয়ে সোমবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছেন শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

জানা গেছে, মাওলানা মাহমুদ মাদানী ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুছিয়া ও হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় যাবেন আজ। মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জে কয়েকটি ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।

এরপর বুধবার সকালে মুন্সিগঞ্জে একটি মহাসম্মেলনে অংশ নিয়ে বিকালে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স ও মাদানী খানকার উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলে যোগ দিবেন তিনি।

আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে জানান, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে সফর শেষে আগামী ২৪ মার্চ (বুধবার) বিকাল চারটায় রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী মাহফিলে তাশরীফ আনবেন তিনি। এরপর ওইদিন বাদ আসর বাংলাদেশি মুরিদদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন। বাদ মাগরিব ইসলাহী বয়ান ও বাইয়াত করবেন আল্লামা মাহমুদ মাদানী। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার ও কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ