সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

ঢাকার আফতাবনগর মাদরাসায় আসছেন আল্লামা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ইসলাহী মাহফিলে অংশ নিতে বাংলাদেশে আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি, আওলাদে রাসূল ও জানেশীনে ফেদায়ে মিল্লাত আল্লামা সাইয়েদ মাহমুদ মাদানী। রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স ও মাদানী খানকার উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলে যোগ দিতে তিনি বাংলাদেশে আসবেন।

আগামী বুধবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে আফতাবনগর মাদরাসায় এ ইসলাহী মাহফিল। বিষয়টি আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

No description available.

তিনি জানান, হজরত হোসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র সাইয়েদ আল্লামা মাহমুদ মাদানী আগামী ২২ মার্চ (সোমবার) বাংলাদেশের হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ওইদিন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করবেন। এরপর ২৩ মার্চ (মঙ্গলবার) দেশের সিলেট অঞ্চল সফর করবেন তিনি। সফরে তার সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নিবেন।

মুফতি মোহাম্মদ আলী আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে সফর শেষে আগামী ২৪ মার্চ (বুধবার) বিকাল চারটায় রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী মাহফিলে তাশরীফ আনবেন তিনি। এরপর ওইদিন বাদ আসর বাংলাদেশি মুরিদদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন। বাদ মাগরিব ইসলাহী বয়ান ও বাইয়াত করবেন আল্লামা মাহমুদ মাদানী। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার ও কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ