বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

রমজানে ২৪ ঘণ্টা খোলা মসজিদে নববী: একসঙ্গে ইবাদত করবে ৬০ হাজার মুসুল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে মসজিদে নববী। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এ পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী সা. পরিচালনা কমিটি।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারাবির আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজর নামাজের দুই ঘণ্টা আগে খোলা হবে। তবে রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে।

মসজিদে নববীতে এবার করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। তবে রিয়াজুল জান্নাহ, ইমাম, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ