বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ঝাঁজরা ১৩ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: মেক্সিকোর রাজধানীর বাইরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন। প্রকাশ্যে সংঘটিত এই ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশটিকে নাড়িয়ে দিয়েছে।

সামাজিকমাধ্যমে এ ঘটনার নৃশংস ছবি ছড়িয়ে পড়েছে। যাতে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি, ট্রাক ও রাস্তায় কিংবা গাড়িতে কর্মকর্তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বিবিসি জানায়, মেক্সিকোর কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারীরা। পুলিশ সেসময় এলাকাটিতে টহল দিচ্ছিল। যেখানে হামলাটি হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত।

হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর জাতীয় ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ