সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

কুরআনের আয়াত পরিবর্তনের রিট: প্রতিবাদে আইনজীবিদের মাননববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সুপ্রিম কোর্টে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের দাবিতে রিট এবং তা গ্রহণ করার প্রতিবাদে বাংলাদেশের আল-কুরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্টের উদ্যোগে তীব্র নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কুরআন মহান আল্লাহ তা‘আলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কুরআন শরীফ আল্লাহর কালাম। তিনি নিজেই কিয়ামত অবধি এ কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।

মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কুরআন শরীফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না।

বক্তারা বলেন আরও বলেন, ওয়াসিম রিজভী অতীতেও তার বক্তব্যে ইসলাম সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি করেছে। এখন সে প্রকাশ্যে কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট- পবিত্র কুরআন নিয়ে শিয়াদের এমন জঘন্য কর্মকাণ্ড কখনো বরদাশত করা হবে না।

আইনজীবীরা বলেন, অনতিবিলম্বে ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই রিট খারিজ করতে হবে এবং বিশ্বের পৌনে ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এই রিট করার অপরাধে ওয়াসিম রিজভীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কুরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে।

বাংলাদেশের আল কুরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বারের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন। সমাবেশে বক্তব্য দেন- আলহাজ গিয়াস উদ্দীন, জালাল উদ্দীন, তৈমুর আলম খন্দকার, আশরাফুজ্জমান, শাহ বাদল, মনির হোসেন, রফিকুল হক তালুকদার রাজা, জাকারিয়া সরকার, মুজাহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ, ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে গত ১১ মার্চ দেশটির সুপ্রিম কোর্টে রিট করেছেন। এই রিটের তীব্র জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ