বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

এবার পার্ক নির্মাণের জন্য ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ভাঙবে দখলদার ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্ক নির্মাণের লক্ষ্যে জায়গা খালি করতে জেরুসালেমে শতাধিক বাড়ি-ঘর ভেঙে দেবে ইসরায়েলি বাহিনী। এতে করে গৃহহীন হয়ে পড়ার শঙ্কায় পড়েছে ৮০০ শিশুসহ প্রায় এক হাজার ৫৫০ জনের অধিক ফিলিস্তিনি। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) আরব৪৮ এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

সেখানে বলা হয়, সম্প্রতি সিলওয়ান পাড়ার ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সকল চুক্তি বাতিল করেছে ইসরায়েলের জেরুজালেম পৌরসভা। এরপরই এমন তথ্য বেরিয়ে এসেছে।

আরব৪৮ জানিয়েছে, বিকল্প স্থানে ফিলিস্তিনিদের জন্য বাড়ি-ঘর নির্মাণের লক্ষ্যে যে পরিকল্পনা ছিল সেটি বাতিল করে দিয়েছে ইসরায়েলি পৌরসভা। বর্তমান স্থানে থাকা স্থানীয়দের ঘরবাড়ি ভেঙে দিয়ে সেখানে কিংস গার্ডেন বা পার্ক নির্মাণ করা হবে।ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, স্থানটিতে হাজার বছর পূর্বে ইসরায়েলি রাজার বাগান ছিল।

অবশ্য বিকল্প স্থানে ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য নতুন বাড়ি করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল জেরুসালেম পৌরসভা। কিন্তু হঠাৎ করেই এখন এই সিদ্ধান্ত এলো। এর ফলে প্রায় ৫ লাখ মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন ফিলিস্তিনিরা।

এদিকে, এক বিবৃতিতে ইউরো-ভূমধ্যসাগর মানবাধিকার সংস্থা মনিটর বলছে, অঞ্চলটিতে স্থানীয়দের বাড়িঘর ধ্বংস করা ও তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ