সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

হজ যাত্রীদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিবন্ধিত হজ গমনেচ্ছুদের চলতি বছরের মার্চে মাসে করোনার টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ বছর হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি সরকার করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করায় নিবন্ধিত ৬০ হাজার ৭০৬ জন হজ যাত্রীকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নিবন্ধিত হজ যাত্রীদের টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্মতারিখ, মাতা ও পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর ও হজ এজেন্সির নাম উল্লেখ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ