বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইথিওপিয়া থেকে দখলকৃত অঞ্চলে আরও ৩০০ ইহুদির স্থানান্তর ইসলারায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও তিনশ ইহুদিকে ইথিওপিয়া থেকে সেখানে নিয়ে গেছে।

জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরিমধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে। এ নিয়ে ইথিওপিয়া থেকে দুই হাজার ইহুদিকে ইসরায়েলে আনা হলো।

ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরণের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরাইলে এনেছে দখলদারেরা। তবে ইসরায়েলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন, তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে।

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ মুখে এ ধরণের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ