বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

মিশরে পোশাক কারখানায় আগুনে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের রাজধানী কায়রোর পূর্ব শহরতলী এলাকায় পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৪ জন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

আল জাজিরার খবরে বলা হয়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি কাজ করছে। গোটা এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। অ্যাম্বুলেন্সে হতাহতদের হাসপাতালে নিতে দেখা গেছে।

মেডিকেল সূত্রের বরাতে এএফপির খবরে বলা হয়েছে, রাজ্যের প্রসিকিউটর আগুন লাগার কারণ উদঘাটন করতে একটি কমিটি গঠন করেছে।

খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তা মান বজায় না রেখে নিম্নমানের ভবন তৈরি করা।

গত মাসে রাজধানী কায়রোর যমজ শহর গিজায় একটি ১৩ তলা ভবনের ভাণ্ডারে আগুন লাগে। সেখান অবস্থানকারীদের সরিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ