বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামালগঞ্জ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জামালগঞ্জ উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১মার্চ) সকাল ১১ টায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা এখলাছুর রহমান।

হাফিজ মাওলানা মাছরুফ আহমদ ও মুফতি মামুনুর রশীদ জসীমের যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খ ছিদ্দিক আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক সৈয়দ হাবীব সালেহ।
উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের দায়িত্বশীল উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা তাফাজ্জুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা কামরুল হক ও দক্ষিণ সুনামগঞ্জ ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা আবু সাইদ প্রমুখ।

৩১সদস্য বিশিষ্ট উপজেলা জমিয়তের প্যানেল ঘোষণা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সভাপতি: মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক: মাওলানা লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা কাউসার আহমদ। ২৫ সদস্য বিশিষ্ট যুব জমিয়তের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় যুব জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা আলতাফুর রহমান। সভাপতি: মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা মাসরুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক: মাওলানা সাইফুল ইসলাম। ২৩ সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়তের প্যানেল ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সোহাইল আহমদ। সভাপতি: মাওলানা আল আমীন জহুর, সাধারণ সম্পাদক: বায়েজীদ আহমদ মারুফ, সাংগঠনিক সম্পাদক: রায়হান আহমদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ