সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম। টিকা নেয়ার ২৭ দিন পর গত ৬ মার্চ তার দেহে করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনারের দেহে করোনা শনাক্ত হয়। তারপর তিনি এখানে ভর্তি হন।

এর আগে দেশে গণহারে টিকাদান কর্মসূচির প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার টিকা গ্রহণ করেন। তারপর অন্যান্য পুলিশ সদস্যদের টিকা দেয়া হয়।

এদিকে পুলিশ সদর দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডিএমপি কমিশনারের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।

তার পরিবর্তে ডিএমপি কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ