বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'উইঘুরদের ওপর চীনের গণহত্যায় জাতিসংঘের বিধান লঙ্ঘিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সকল বিধান লঙ্ঘন করেছে বলে মত বিশেষজ্ঞদের।

সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন জাতিসংঘের গণহত্যা সংক্রান্ত সব বিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিশ্বের অন্তত ৫০জনেরও বেশি মানবাধিকার বিশেষজ্ঞ।

আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো কোন বেসরকারি সংগঠন, নিউলাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি থিংক ট্যাঙ্কে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়।

সংগঠনটি বলছে, জাতিসংঘের বিধান লঙ্ঘন করে যে গণহত্যা চালিয়েছে তার দায়িত্ব চীন সরকারকে বহন করতে হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চীনা সরকারের বিরুদ্ধে আটক, যৌন নির্যাতন এবং হত্যার অভিযোগ এনেছে উইঘুর মুসলিমরা। ২০ লাখেরও বেশি উইঘুর মুসলিমরা বিশ্বাস করে তাদের মূল ভুখন্ড থেকে আলাদা করে রাখা হয়েছে এবং নির্যাতন চালানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ