বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

আঙ্কারায় চীনা দূতাবাসের সামনে উইঘুর নারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিনজিয়াং প্রদেশের বন্দিশিবির বন্ধের দাবিতে তুরস্কে অবস্থিত চীনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন উইঘুর নারীরা। সংখ্যালঘু এ মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে সোমবার আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ করেন তারা।

অন্যদিকে, উইঘুরদের ওপর চালানো গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। স্থানীয় সময় গত রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংবাদ সম্মেলনে বলেন, এসব অভিযোগ 'অযৌক্তিক ও বানোয়াট'। এটা সুদূরপ্রসারী উদ্দেশ্য হাসিলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৈরি গুজব ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চীনা দূতাবাসের বাইরে হাজারো উইঘুর নারী বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারী 'গণহত্যা বন্ধ করুন' ও 'বন্দিশিবির বন্ধ করুন' স্লোগান দেন তারা। বিক্ষোভের সময় 'ধর্ষণ মানবতাবিরোধী অপরাধ'সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় তাদের নিজস্ব সবুজ রঙের পতাকাও ওড়ানো হয়।

তুরস্কে বসবাসরত উইঘুররা সাধারণত তুর্কি ভাষায় কথা বলতে পারেন। তাদের সঙ্গে আঙ্কারার সংস্কৃতিগতও মিল রয়েছে। বর্তমানে তাদের আশঙ্কা হচ্ছে, তুরস্ক যেহেতু চীনের বিনিয়োগের ওপর অনেকাংশে নির্ভরশীল এবং দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এ কারণে তাদের চীনে প্রত্যাবাসন করা হতে পারে। তবে আঙ্কারা সরকার সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ