বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

সৌদি আরবের আরামকো তেল কারখানায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরামকো তেল কারখানায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বিশ্বে তেল সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য রবিবার এই হামলা চালানো হলেও সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সৌদি তবে এ ঘটনায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। তেল স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা।

এদিকে, তেল কারখানায় হামলার কথা স্বীকারের পাশাপাশি হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সৌদির দাম্মাম, আসির এবং জাজান শহরে দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাদের মুখপাত্র ইয়াহইয়া সেরিয়া জানিয়েছেন, তারা সৌদি সীমান্ত দিয়ে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। সৌদির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির তেল স্থাপনায় হুথিদের হামলার বিরুদ্ধে নিজেদের সুরক্ষার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, হামলার পর দেশটির মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য বিস্ফোরণ ও হামলা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ