বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

আফগানিস্তান থেকে এখনই সৈন্য প্রত্যাহার করবেনা যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সৈন্যদের এখনই প্রত্যাহার করবেনা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে দেয়া এক চিঠিতে এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

তালেবানের নতুন উত্থানের শঙ্কার কথা জানিয়ে ব্লিংকেন বলেছেন, আমেরিকান এবং ন্যাটো সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হলে আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক সামরিক উত্থান হতে পারে।

তাই এখনই আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার না করার প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তালেবানের এক চুক্তিতে আগামী পহেলা মের আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব সদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে সময়ের আগেই এই চিঠির মাধ্যমে সৈন্য প্রত্যাহার করবেনা বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে তালেবান আফগানিস্তানে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। কিন্তু এখন বাইডেন প্রশাসন বলছে, আফগানিস্তান ছাড়ার আগে তারা ‘তালেবানের ওয়াদার বাস্তবায়ন’ দেখতে চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ