সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

স্বাধীনতা পদক-২০২১ পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে।

আজ রোববার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে কবি মহাদেব সাহা। সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার।

এছাড়াও সমাজসেবা কিংবা জনসেবায় ২০২১ সালের স্বাধীনতা পদক পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এই ৯ জন ব্যক্তির বাইরে গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

উল্লেখ্য, স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আগের দিন জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ