সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

হেফাজতের শানে রেসালাত সম্মেলনে পৌঁছেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে অনুষ্ঠিত হেফাজতের শানে রেসালাত সম্মেলনে পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ৫ মার্চ (শুক্রবার) ফেনী জেলার ঐতিহাসিক মিজান ময়দানে সকাল দশটা থেকে অনুষ্ঠিত হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শানে রেসালাত সম্মেলন।

এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ছাড়াও হেফাজতের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ফেনী জেলা নেতৃবৃন্দ  উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

হেফাজত জেলা সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করছেন হেফাজত জেলা সভাপতি হাফেজ রশীদ আহমদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ