সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালেও দেশে নাগরিক ও ভোটের অধিকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালেও দেশে নাগরিক অধিকার ও ভোটের অধিকার ফিরে পেতে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে; যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশত বছরেও দেশ দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দুর্নীতিবাজদের কারণে স্বাধীনতার সুফল এখনও বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। তারপরও আমাদের প্রত্যাশা, সুবর্ণজয়ন্তী হোক দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত স্বদেশ প্রতিষ্ঠার।

তিনি আরো বলেন, স্বাধীনতার জন্য এত চড়া দাম পৃথিবীর অতি অল্প জাতিই দিয়েছে। দুর্নীতির থাবা কখনোই পিছু ছাড়েনি বাংলাদেশের। আমরা রক্তে কেনা এই বাংলাদেশ দুর্নীতিবাজদের কারণে ব্যর্থ হতে দিতে পারি না। দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ