সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

মুক্তি পেল নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে দেশটির অপহারণকারীরা।

আজ মঙ্গলবার স্থানীয় সময় মঙ্গলবার মুক্তি দেওয়া হয় তাদের। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে গত শুক্রবার এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

রাজ্যটির গভর্নর বেলো মাতোওয়ালে জানিয়েছেন, শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে অপহরণকারী চক্রটিকে কোনো মুক্তিপণ দেওয়া হয়নি। মুক্তি পাওয়া এসব শিক্ষার্থীর অবস্থা বিবেচনায় তাদের মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মাতোওয়ালে আল জাজিরাকে জানান, গত শুক্রবার থেকে বন্দিদশায় থাকা আমাদের এসব শিশুকে আজই উদ্ধার করেছি। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছিলাম, যার ইতিবাচক সাড়া পাওয়া গেলো। অপহৃতদের উদ্ধারে কোনো মুক্তিপণ দেওয়া হয়নি। তবে, আমরা অপহরণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাগ্রহণ না করার আশ্বাস দিয়েছি।

এদিকে, দেশটির পুলিশ যেখানে ৩১৭ জন শিক্ষার্থীর নিঁখোজ হওয়ার তথ্য দিয়েছে, সেখানে অপহরণের শিকার ছাত্রীদের সংখ্যা ২৭৯ বলে দাবি করছেন এই রাজ্য গভর্নর।

তবে, অপহরণের সময় অনেক শিক্ষার্থী পালাতে সক্ষম হয়, তারা পরিবারের ফিরে গেলেও পুলিশের তালিকায় তাদের নাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর সেই কারণেই তালিকায় হেরফের দেখা যাচ্ছে বলে জানান মাতোওয়ালে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ