বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (১ মার্চ) তাদের আটক করা হয়। তবে এখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ গঠন করেনি বলে খবর দিয়েছে ইরাবতি নিউজ।

মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কর্মরত ছিলেন আটককৃত সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয় জানিয়েছেন দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন।

তিনি বলেন, ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।

দেশটিতে বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। শুধুমাত্র ১ মার্চেই আটক করা হলো ১০ জন সাংবাদিককে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ