বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইরানকে সতর্ক করলো জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানকে দায়সারা আচরণ না করার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিরিয়ার হামলার মাধ্যমে ইরানকে বার্তা দেয়া হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার টেক্সাস ভ্রমণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানান তিনি।

তুষার ঝড়ে বিপর্যস্ত টেক্সাসের ভঙ্গুর পরিস্থিতে কাটিয়ে উঠার ব্যাপারে আলোচনা করতে শুক্রবার অঙ্গরাজ্যটি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

সেখানে তিনি অঙ্গরাজ্যটির গভর্নর ও মেয়রের সঙ্গে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনাসহ খাবার বিতরণ কেন্দ্র ও করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে ফ্লোরিডায় রক্ষণশীলদের সম্মেলনে দেয়া এক ভাষণে বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ক্ষমতা নেয়ার ৩০ দিন পার হতেই মধ্য প্রাচ্যে বোমা হামলার তীব্র নিন্দা জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ