বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

সৌদি যুবরাজের আন্ত্রিক রোগের অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের আন্ত্রিক রোগ অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার সফল হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, রিয়াদে কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে বুধবার সকালে ৩৫ বছর বয়সী এ যুবরাজের আন্ত্রিক রোগবিশেষের ল্যাপারোস্কপি সার্জারি সফল হয়েছে।

এ হাসপাতালের বাইরে যুবরাজের হেঁটে চলার এবং একটি গাড়ির সামনের যাত্রী আসনে বসে থাকার ভিডিও ফুটেজ এসপিএ টুইট করেছে।

সৌদি আরবের আধুনিক ইতিহাসে দেশটির একেবারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কার কাজ তদারক করে থাকেন যুবরাজ। প্রকৃতপক্ষে তিনিই দেশটির শাসন কার্য পরিচালনা করছেন। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন।

এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ হত্যার ঘটনায় যুবরাজের হাত থাকার প্রমাণ পওয়া গেছে। প্রতিবেদনটি ‘শিগগিরই ’ প্রকাশ করা হবে।হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সৌদি বাদশাহ সালমানের সাথে কথা বলবেন। তিনি বাদশাহ’র ছেলে যুবরাজ মোহাম্মাদের সাথে কথা বলবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ