সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

যুক্তরাষ্ট্রের কাছে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।বুধবার মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের (ডেমোক্র্যাট, নিউইয়র্ক) সঙ্গে বৈঠককাল তিনি এ আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

কংগ্রেসওম্যান গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সর্বদা বাংলাদেশের কক্কাসের সক্রিয় সদস্য ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভিবাসন সম্পর্কে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসওম্যান গ্রেস মেংকে মার্কিন সংসদ সদস্যদের একটি দলের সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অর্জন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের পাশাপাশি দেশে বিদেশি বিনিয়োগের জন্য বিদ্যমান অনুকূল পরিবেশ সম্পর্কে মার্কিন সংসদ সদস্যকে অবহিত করেন।

প্রসঙ্গত, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের সদিচ্ছা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ওয়াশিংটন ডিসি সফর করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ