সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সৌদি আরবের সাবেক তেলমন্ত্রী আহমেদ জাকির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দীর্ঘদিনের তেলমন্ত্রী আহমেদ জাকি ইয়েমেনি যুক্তরাজ্যের লন্ডনে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

জানা যায়, ১৯৭৩ সালে তেল সংকটের সময় তিনি সৌদি আরবের নেতৃত্ব দেন। দেশটির তেল কোম্পানি তার হাত ধরেই জাতীয়করণ হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তা প্রকাশ করা হয়নি। পবিত্র শহর মক্কায় তাকে দাফন করা হবে।

পশ্চিমা-ধাঁচের ব্যবসায়িক স্যুট পরার জন্য তার পরিচিত ছিল। কথা বলতেন অত্যন্ত নরম ভাষায়। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্রতিষ্ঠায় সৌদি আরবের আধিপত্য বিস্তারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। সংগঠনটিতে সৌদি আরব এখনো সেই ধারা বহাল রেখেছে। তেল শিল্পে সৌদি আরবের সিদ্ধান্তই সবচেয়ে বেশি প্রভাব বিস্তারি হয়।

১৯৬২ সালে ইয়েমেনে প্রথম তেলমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ১৯৬১ সালে ওপেকের বোর্ড অব গভর্নরসে তিনিই প্রথম সৌদি প্রতিনিধি ছিলেন।

১৯৩০ সালে মক্কায় জন্ম নেওয়া ইয়েমেনির বাবা ও দাদা ছিলেন ধর্মীয় শিক্ষক। কিন্তু তিনি নিউইয়র্ক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। দুবার বিয়ে করেছেন এবং বহু সন্তান-সন্ততি রেখে গেছেন। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ