সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সবচেয়ে বড় অস্ত্র প্রর্দশনী করেই বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ এক অস্ত্র প্রদর্শনী। নয় শ’ প্রদর্শনকারীর অংশগ্রহণে গতকাল রোববার মধ্যপ্রাচ্যের বৃহত্তম অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত জানায়, দক্ষিণ আফ্রিকার ড্রোন থেকে সার্বিয়ার কামান পর্যন্ত বিভিন্ন অস্ত্র আমিরাতের সামরিক বাহিনীকে সরবরাহের জন্য দেশটি এক দশমিক তিন ছয় বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি সম্পন্ন করেছে।

দ্বিবার্ষিক এই ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স করোনাভাইরাস সংক্রমণের পর আমিরাতের প্রথম সরাসরি অনুষ্ঠিত বৃহৎ অনুষ্ঠান। সাঁজোয়া যান থেকে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। ৭০ হাজার অংশগ্রহণকারী এই প্রদর্শনীতে অংশ নেন।

গতকাল রোববার আবুধাবীর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানসহ উচ্চপদস্থ আমিরাতি কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে যুক্তরাষ্ট্রসহ বৃহত্তম অস্ত্র রফতানিকারক অনেক দেশই মেলায় অংশ নেয়নি। বড় বড় মার্কিন প্রতিরক্ষা কোম্পনিগুলো অংশ নিলেও তারা অংশগ্রহণ ছিল নামসর্বস্ব। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ