রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল জাজিরার ভিডিও সরানোর বিষয়ে যা বলল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে আল জাজিরার বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেয়ার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বলে জানিয়েছে ফেসবুক। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমরা বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোনো বিবৃতি দিইনি।’

শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ফেসবুক ভিডিওটি সরাতে সম্মত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বরাতে এমন সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন পোর্টাল।

এ বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, দেখেন আমি বলিনি যে, তারা সরিয়ে ফেলবে এমন কোনো বক্তব্য দিয়েছে। যারা বলেছে তারা এই সম্পর্কিত নিজস্ব তথ্য দিয়েছে। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, আমাদের কাছে যে বিষয়টা গুরুত্ব বহন করে সেটি ইউটিউব, ফেসবুকের কাছে আল জাজিরার নিউজ প্রকাশিত হওয়ার আগে ও পরে জানিয়েছি। তারা আমাদের কাছে যে বিষয়টি চেয়েছিল সেটা হচ্ছে আদালতের নির্দেশনা। আদালতে যখন রিট হয় সেই রিটের প্রেক্ষিতে আদালতের যে নির্দেশনা তার জন্য লইয়ার্স লেটার পাঠিয়েছি, কারণ আদালতের নির্দেশনা আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। ওরা (ফেসবুক) যেটা বলছে সেটা একদিক থেকে ঠিক। কারণ হাইকোর্টের নির্দেশনা মানে হাইকোর্টের রায়। ওই রায় তো আমাদের হাতে আসেনি, পাঠাবো কোত্থেকে? রায় হাতে আসার সাথে সাথে ওদেরকে পাঠাবো। এখন যেটা পাঠিয়েছি সেটা লইয়ার্স পেপার।

বিভিন্ন গণমাধ্যমে আপনার বরাতে এমন সংবাদ প্রকাশিত হয়েছে–এমন প্রশ্ন করা হলে মোস্তাফা জব্বার বলেন, আপনাদের নিজেদের হাতে কলম আছে, যা খুশি লিখে দিতে পারেন। কেউ তো কিছু বলতে পারবে না। আমার কাছে আপনি বক্তব্য শুনতে চেয়েছেন, আমার বক্তব্য স্পষ্ট করে বললাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ