শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে ইউরোপীয় ইউনিয়নকে: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে।

বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। ফোনালাপে চার্লস মিশেল পরমাণু সমঝোতা রক্ষায় সব পক্ষ থেকে এর পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমেরিকায় এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপ তাতে টিকে রয়েছে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করবে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে একরকমের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দিলে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা আইএইএ’র প্রতিনিধিদল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ