বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

করোনার প্রকোপ কমায় খুলে দেওয়া হচ্ছে আলজেরিয়া সব মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ঘোষণা করেছে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের কারণে দেশের সকল মসজিদ পুনরায় চালু করা হবে।

আলজেরিয়ান প্রেসিডেন্ট এক বিবৃতিতে ঘোষণা করেছেন করোনার ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শীঘ্রই দেশের সকল মসজিদ পুনরায় চালু করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।

বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয়েছে,সরকার হোটেল এবং সরকারী ও বেসরকারি কেন্দ্রগুলোর কার্যক্রম পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেছে।

এদিকে আল-জাজায়ের জানিয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। এই কারফিউ মেয়াদ এদেশের ৪৮ টি প্রদেশের মধ্যে ১৯ প্রদেশে আগামী দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

অন্যদিকে, আলজেরিয়ায় উৎস উদযাপন, পারিবারিক সমাবেশ এবং বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ রয়েছে। আলজেরিয়ার সরকার ঘোষণা করেছে, এই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ