রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চরমোনাই মাহফিলের স্থায়ী হাসপাতালের ভিত্তিপ্রস্তর করলেন সৈয়দ মুফতি রেজাউল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরমোনাই মাহফিল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। (চরমোনাই পীর)

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চরমোনাই মাদরাসার পাশে হাসপাতাল স্থাপনের জায়গায় এ ভিত্তিপ্রস্তর করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায়ও রয়েছেন তিনি।

উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আয়োজন করেছেন চরমোনাই মাহফিল হাসপাতালের পরিচালক (সার্বিক) অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী।

উপরের বিষয়গুলো চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক থেকে নিশ্চিত হওয়া গেছে। তিনি আওয়ার ইসলামকে এক মুঠোফোন আলাপে জানান, আগে শুধু মাহফিলের কয়েকদিন সাময়িক সময়ে ব্যবহার করার জন্য প্রতিবছরই হাসপাতাল বানানো হতো। তবে বর্তমানে একটি স্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে আজকের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ