বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ইসরায়েলি বিমান হামলা ঠেকিয়ে দিলো সিরিয়ান সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে সিরিয়ান সেনাবাহিনী।

গত সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত গোলান হাইটস থেকে উড়ে আসা ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের কাছাকাছি বিমান হামলা শুরু করে। ‘আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর আকাশে ইসরাইলি বিমান হামলাকে ঠেকিয়ে দেয়।’তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সিরিয়ান এক সামরিক ডাক্তার জানান, দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে কিসওয়া শহরের এক সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত হেনেছে।

প্রত্যক্ষদর্শীরা দামেস্কের দক্ষিণপ্রান্ত থেকে বিস্ফোরণের জোরালো আওয়াজ শোনেন। ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ায় ইরানের সামরিক তৎপরতা প্রতিরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ